শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভ্যাকসিন দেওয়া শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানমন্ত্রী

ভ্যাকসিন দেওয়া শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ:

দেশের ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভ্যাকসিন দেওয়া শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি।শেখ হাসিনা আরও বলেন, গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না।ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। যত টাকা লাগে দেওয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে দেশে। সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। আমরা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেব। বেশি মূল্যে কেনা হলেও জনগণ বিনামূল্যেই পাবেন করোনার টিকা।যাদের জন্য কেউ কোনোদিন ভাবেনি তাদের জন্যই কাজ করছি আমরা। হয়তো গলায় আওয়াজ নাই তাই বেশি শোনা যায় না। সমালোচকদের খোঁজ নিয়ে দেখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com