বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বঙ্গবন্ধু হাইটেক পার্ক: অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ

বঙ্গবন্ধু হাইটেক পার্ক: অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ

বঙ্গবন্ধু হাইটেক পার্ক গাজীপুরে সাড়ে ১৩ কিলোমিটার ভূগর্ভস্থ ক্যাবল স্থাপনের কাজ অযোগ্য প্রতিষ্ঠানকে তড়িঘড়ি করে দেয়ার অভিযোগ উঠেছে। দরপত্রের শর্ত পূরণ না করার পরেও মাত্র ছয় দিনে কাজ দেয়া হয় প্রাইম ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

এ বিষয়ে অভিযোগ জানিয়ে টেন্ডারে অংশ নেয়া প্রতিষ্ঠান জে এন্ড সি ইমপেক্স লিমিটেড হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়েছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম জানিয়েছেন, নিয়ম মেনেই প্রাইম ইঞ্জিনিয়ারিংকে কাজ দেয়া হয়েছে।

তবে অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রায় ১৩ কোটি টাকার ওই কাজের জন্য অনলাইনে দরপত্রে অংশ নেয় চার প্রতিষ্ঠান। দরপত্র জমা দেয়ার মাত্র ৬ দিনের মধ্যে কাজ দেয়া হয় অভিযুক্ত প্রাইম ইঞ্জিনিয়ারিংকে। অনলাইনে দরপত্র হলেও এখন কাজ দেয়ার বিষয়ে তাদের ওয়েবসাইটে কোনো তথ্য দেয়া হয়নি। প্রতিযোগী প্রতিষ্ঠান জে এন্ড সি ইমপেক্স দাবি করেছে, প্রাইম ইঞ্জিনিয়ারিং দরপত্রের শর্ত পূরণ না করেই কাজ পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com