সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত

শেষ আটে ইকুয়েডর

টানা ১০ ম্যাচে জয়ের পর ড্র করল ব্রাজিল। কোচ তিতের শিষ্যদের আটকে দিয়ে কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেল ইকুয়েডর। আজ সোমবার ভোরের ম্যাচে এদের মিলিতাও’র গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল, পরে অ্যাঞ্জেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। ম্যাচে আর গোল না এলে ম্যাচ এক পয়েন্ট সংগ্রহ করে পরের রাউন্ডের জায়গা পাকা করল ইকুয়েডর।এস্টাদিয়ো অলিম্পিকো স্টেডিয়ামে কোপা আমেরিকার ২০২১-এর ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল ব্রাজিল ও ইকুয়েডর।  এদিনের ম্যাচ ড্র হওয়ায় ভেনেজুয়েলাকে পেছনে ফেলে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইকুয়েডর। অন্যদিকে, আগেই কোয়ার্টারের জায়গা নিশ্চিত করেছিল ব্রাজিল।

ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশে শট নেয় মোট ছয়টি। এর মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে ইকুয়েডরের আট শটের তিনটি লক্ষ্যে ছিল।

নেইমার-কাসেমিরোকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের সঙ্গে ইকুয়েডর সমানে-সমান লড়াই করে। প্রথম ২৫ মিনিটে গোলের জন্য নেয় চারটি শট। তবে সেভাবে অ্যালিসন বেকারকে ভোগাতে পারেনি দলটি। ম্যাচের অষ্টম মিনিটে বল দখলের চেষ্টায় লাফিয়ে মিডফিল্ডার ডগলাস লুইসের হেডে মাথায় আঘাত পান মোইসেস কেইসেদো। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন ইকুয়েডরের এই মিডফিল্ডার। ম্যাচের ৩৭তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগে ব্রাজিলকে এগিয়ে দেন মিলিতাও। এভারটনের ফ্রি কিকে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। ফল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ৫০তম মিনিটে আনহেলো প্রেসিয়াদোর শট ব্রাজিলের খেলোয়াড়ের গায়ে লেগে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে ডি-বক্স থেকে ভালেন্সিয়ার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ম্যাচের ৫২তম মিনিটে সমতায় ফেরে ইকুয়েডর। কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া খুঁজে নেন আনহেল মেনাকে। ম্যাচের শেষ দিকেও দুই দলের সামনে এসেছিল বেশ কিছু সুযোগ, কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com