মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে বিকট বিস্ফোরনে এ পর্যন্ত নিহত ৬ আহত ৪৩

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে বিকট বিস্ফোরনে এ পর্যন্ত নিহত ৬ আহত ৪৩

ডেস্ক নিউজ:

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি বিস্ফোরণে ছয়জনের নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও ৪৩ জন। তাদের অনেকেই অগ্নিদগ্ধ। তবে বিস্ফোরণটি কীভাবে ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

আজ রোববার ৭টা ৩৪ মিনিটে ওয়ারলেস গেটের তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান আড়ং ভবনের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বলেন, এ ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মোট ১১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে দুজন মারা গেছেন। একজন হাসপাতালে আনার আগেই মারার গেছেন, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি নয়জনের মধ্যে আরও অনেকের অবস্থা গুরুতর।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৩২ জন ভর্তি হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com