বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব্যাংক লেনদেনের সময়সীমা পরিবর্তন

ব্যাংক লেনদেনের সময়সীমা পরিবর্তন

ডেস্ক নিউজ:

করোনা সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধ আরও এক মাস বাড়িয়েছে সরকার। তবে এই বিধিনিষেধেও স্বাস্থ্যবিধি মেনে চলবে সকল সরকারি-বেসরকারি-ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান।এদিকে সরকারের ঘোষিত বিধিনিষেধে সময় সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়-সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন চলবে ১৫ জুলাই পর্যন্ত। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

তবে ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৫টা পর্যন্ত।বুধবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৭ জুন) থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকেল ৫টা পর্যন্ত।এর আগে এদিন বিকেলে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১৬ জুলাই পর্যন্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com