শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আবারো রেলমন্ত্রীর বিয়ে!

আবারো রেলমন্ত্রীর বিয়ে!

ডেস্ক নিউজ:

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরিবার ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কনে পেশায় আইনজীবী। ৬৫ বছর বয়সী এই মন্ত্রীর একাধিক ঘনিষ্ঠসূত্র বৃহস্পতিবার (১০ জুন) সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেউ কনের নাম পরিচয় প্রকাশ করেননি। জানা গেছে, কনে রেলমন্ত্রীর আত্মীয় ও হাইকোর্টের আইনজীবী।

এ ব্যাপারে মন্ত্রীর ঘনিষ্ট আত্নীয় জানান, এখন কিছুই বলতে পারব না। সময়মতো সবই জানতে পারবেন। তবে আরেকটি সূত্র গত শুক্রবার (৪ জুন) মন্ত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে।প্রবীণ আইনজীবী নূরুল ইসলাম সুজন একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার স্ত্রী নিলুফার ইসলাম গত সংসদ নির্বাচনের আগের দিন ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মারা যান। নূরুল ইসলাম সুজন ও নিলুফার ইসলাম দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে।এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেন। সে সময় ‘চিরকুমার’খ্যাত এই রাজনীতিকের বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com