বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জাতীয় মসজিদে ঈদুল ফিতরের ৫টি জামাতের সময়সূচি

জাতীয় মসজিদে ঈদুল ফিতরের ৫টি জামাতের সময়সূচি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী রোববর (২৪ মে) কিংবা সোমবার (২৫ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মহামারি করোনার কারণে এবার অনেক স্থানেই ঈদের জামাত হবে না। বিশেষ করে জাতীয় ঈদগাহ ও দেশের সবচেয়ে বড় ঈদগাহ শোলাকিয়াতে জামাত অনুষ্ঠিত হচ্ছে না।তাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত নিয়ে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে।এবার ঈদুল ফিতরের ৫টি জামাত হবে সেখানে।জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে। বিজ্ঞপ্তিতে এই ৫ জামাতে কে কে ইমাম হিসেবে থাকবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।এর আগে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কিছু শর্তারোপ করে একটি নির্দেশনা জারি করা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে। সেগুলো হল- মাস্ক পরিধান করে জামাতে অংশ নেওয়া, জায়নামাজ বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে যাওয়া, কোলাকুলি ও হ্যান্ডশেক না করা, যত দ্রুত সম্ভব নামাজ শেষে বাড়ি ফিরে যাওয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com