বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
ঘুর্ণিঝড় ইয়াসে প্লাবিত নেছারাবাদের অধিকাংশ গ্রাম-নার্সারি ও চলমান কৃষি পানির নিচে

ঘুর্ণিঝড় ইয়াসে প্লাবিত নেছারাবাদের অধিকাংশ গ্রাম-নার্সারি ও চলমান কৃষি পানির নিচে


মোঃমিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও পূর্ণিমার জোয়ারের পানির চাপে  পিরোজপুর জেলার নেছারাবাদ  উপজেলার নদী তীরবর্তী এলাকার অধিকাংশ গ্রাম তৃতীয় দিনও প্লাবিত হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে  সন্ধ্যা, কালীগঙ্গা নদীর পাড়ের গ্রামগুলোর মানুষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে থেমে থেমে শুরু হওয়া বৃষ্টি ও  পূর্ণিমার জোয়ারের পানিতে গত২৫ তারিখ থেকে পানি দিন দিন ধরে আরো বৃদ্ধি পাচ্ছে এতে করে ব্যাপক হুমকির মুখে চোট চারাগাছ উৎপাদনকারি নার্সারি গুলো, এরই মধ্যে তলিয়ে গেছে অধিকাংশ নার্সারির ছোট চারাগাছ গুলো এছাড়াও চলমান সবজিক্ষেতের সিজনাল কৃষি গুলো তলিয়ে গেছে পানির নিচে।  

উপজেলার,জগন্নাথকাঠি,কামারকাঠি,ইদিলকাঠি,আরামকাঠি,মাহমুদকাঠি,অলংকারকাঠি,রাহুতকাঠি,মাদ্রা,জলাবাড়ি,আটঘর,কুড়িআনা,সুটিয়াকাঠি,সোহাগদল,আলকী,গুয়ারেখা,চিলতলা,দৈহারি,ভরতকাঠি,উড়িবুনিয়া,বিন্না,বলদিয়াসহ নদীর তীরবর্তী এলাকার অধিকাংশ গ্রামের নির্মাঞ্চল তলিয়ে গেছে কোথাও কোথাও নিচু কাঁচা বাড়ি ঘর পানিতে তলিয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছে এলাকাবাসী।নেছারাবাদে ঘুর্ণিঝড় ইয়াসের তেমন কোনো প্রভাব বিস্তার ঘটনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com