বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
রাজাপুরে ঘুর্ণিঝড় ‘ইয়াসের’ প্রভাবে পানি বৃদ্ধি, বিভিন্ন এলাকা প্লাবিত

রাজাপুরে ঘুর্ণিঝড় ‘ইয়াসের’ প্রভাবে পানি বৃদ্ধি, বিভিন্ন এলাকা প্লাবিত


মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ঘুর্ণিঝড় ‘ইয়াস’, পূর্ণিমার জোয়ার ও চন্দ্রগ্রহনের প্রভাবে ব্যাপক পানি হারে বৃদ্ধি পেয়েছে। ফলে বিষখালি নদীতে বেড়িবাধ না থাকায় পানি ডুকে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট, ঘর-বাড়ির, শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে কয়েকশতাধিক পুকুরের মাছ। 
স্থানীয়রা জানায়, বিষখালী নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট বৃদ্ধি পেয়েছে। গত দুইদিন থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার বড়ইয়া, পালট, নিজামিয়া, চরপালট আবাসন, উত্তমপুর, বাদুরতলা, মানকিসুন্দর, নাপিতের হাট, ডহরশংকর, মঠবাড়ি এলাকায় জোয়ারের পানি ডুকে পরেছে। রাতের জোয়ারে পানি আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় বেড়িবাঁধ না থাকায় বিষখালী নদীর তীরবর্তী হাজারো মানুষ এখন আতঙ্কে রয়েছে। 
উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. মোজ্জামেল হক জানায়, পানি বৃদ্ধি কারনে দুই শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষির আশঙ্কা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, যাদের ঘর-বাড়ি পানিতে ডুবে গেছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে রেখে খাবার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com