শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

রংপুরে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত।

রংপুরে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত।

আফ্রিদা জাহিন:

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের নামাজ স্বাস্থ্যবিধি মেনে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে আটটায় রংপুর কোর্ট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সর্বস্তরের জনগণ।

এছাড়াও রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে সকাল ৯ টা ও ১০ টায় দুইটি ঈদের জামাত এবং নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মসজিদসমূহে স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। ঈদের জামাত শেষে মোনাজাতে দেশের কল্যাণ ও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com