বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সোনার দাম আবারো বাড়ানো হলো

সোনার দাম আবারো বাড়ানো হলো

ডেস্ক নিউজ:

করোনা মহামারিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণ দেখিয়ে ঈদের ঠিক আগ মুহূর্তে বাড়ানো হলো স্বর্ণের দাম। এ দফায় ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (১০ মে) দুপুর থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।এখন থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণালংকার কিনতে ভরিতে গুণতে হবে ৭১ হাজার ৪৪২ টাকা। দাম বাড়ার আগে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৬৯ হাজার ১০৯ টাকা।এ ছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণলংকারের ভরি বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়।স্বর্ণের দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা।নতুন করে স্বর্ণের দাম বাড়ার কারণ হিসেবে সমিতি জানিয়েছে, করোনার কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ১ হাজার ৮৩০ মার্কিন ডলার হয়েছে। বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। ফলে আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে চাহিদার বিপরীতে স্বর্ণ আমদানি করতে পারছেন না ডিলাররা। সে কারণে দাম বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com