শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খালেদা জিয়াকে ‘মাইনাস’ করার জন্যই কি বিদেশে নেয়ার আবেদন! তথ্যমন্ত্রী যা বললেন

খালেদা জিয়াকে ‘মাইনাস’ করার জন্যই কি বিদেশে নেয়ার আবেদন! তথ্যমন্ত্রী যা বললেন

ডেস্ক নিউজ:

ঢাকা, রোববার ৯ মে, ২০২১:
‘দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন বেগম জিয়া, কিন্তু এরপরও তাকে বিদেশে নেবার আবেদন যেমন বোধগম্য নয়, রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে, তেমনি, বিএনপির যে নেতৃবৃন্দ খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন করছে, এর পেছনে তাদের কোনো দুরভিসন্ধি আছে কি না, সেটিও একটি জিজ্ঞাস্য বিষয়’ বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্ন ‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করার জন্যই বিএনপি বিদেশে নেয়ার আবেদন করেছে কি না’ -এর জবাবে তিনি একথা বলেন।

‘বিএনপির মধ্যে তো নানা ধরনের অন্ত:কোন্দল আছেই’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আমরা যেগুলো পত্রপত্রিকায় দেখি, বিএনপির মধ্যে চেয়ারম্যানের লোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোক, আবার এরমধ্যেও নানা ধারা-উপধারা আছে এবং এগুলোর বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময়ে দেখেছি। তাদের অন্ত:কলহে বিভিন্ন সভা-সমিতি নিজেদের মারামারিতেই পন্ড হয়ে যায়।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আবার আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, একেক নেতা একেক ধরনের কথা বলেন। সুতরাং বিএনপির যেসব নেতৃবৃন্দ তাকে বিদেশ পাঠাতে বলছে, সেটির মধ্যেও কোনো দুরভিসন্ধি আছে কি না, সেটিও একটি জিজ্ঞাস্য বিষয়।’

সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে অনলাইনে যুক্ত হয়ে সায়েদাবাদের আর কে চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রী। স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহাদত হোসেন টয়েলের তত্ত্বাবধানে আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল গণিসহ অতিথিবৃন্দ অনুষ্ঠানে প্রায় পাঁচশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com