শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতা বন্দোপাধ্যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতা বন্দোপাধ্যায়।

ডেস্ক নিউজ:

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে লেখা পত্রের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতা বন্দোপাধ্যায়।

বৃহস্পতিবার (৬ মে) প্রধানমন্ত্রীকে লেখা এক পত্রে এ ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুক্রবার (৭ মে) গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।পত্রে মমতা বন্দোপাধ্যায় উল্লেখ করেন, গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আগামীদিনেও আরও অনেক কাজ আমরা করব। বাংলার মানুষ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, আমরা তার যোগ্য সম্মান দেব। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেব।

দুই বাংলার ভৌগলিক সীমারেখার কথা উল্লেখ করে মমতা বলেন, দুই বাংলার মধ্যে ভৌগলিক সীমারেখা থাকলেও চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালোবাসার বন্ধন আগামীতেও আরও সুদৃঢ় হবে এই বিষয়ে আমি নিশ্চিত।তিনি আরও বলেন, আপনাকে (শেখ হাসিনা) ও রেহানাকে এবং সমগ্র বাংলাদেশবাসীকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনাই হবে আমাদের চলার পথের পাথেয়।

পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা বলেন, আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এ রাজ্যের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করায় গত ৬ মে এক পত্রে তাকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com