শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে কোনভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেযাল রাখতে হবে-ওবায়দুল কাদের

ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে কোনভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেযাল রাখতে হবে-ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ:

৬ মে ২০২১

সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনা মোকাবেলায় বিএনপিকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি তাই এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে হলে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করতে হবে।

তিনি বলেন দুর্নীতির ব্যাপারে শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করে যাচ্ছেন,দলীয় পরিচয়ের কাউকেও তিনি ছাড় দিচ্ছেন না।

অন্ধকারে ঢিল না ছুড়ে প্রণোদনা নিয়ে কোথায় দুর্নীতি হচ্ছে বা কারা দুর্নীতি করছে তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে বিএনপির প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন প্রণোদনা নিয়ে কেউ অপকর্ম করলে সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন

তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

৭৫ পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা স্মরণীয় হয়ে থাকবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা সরকার জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় যা করছে জনগণও তা ভালো করে জানে।

তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বলেন ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে কোনভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেযাল রাখতে হবে।

তিনি করোনা মোকাবেলায় মাস্ককে সবচেয়ে বড় অস্ত্র মনে করে বলেন তাই সবাইকে শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে এবং দলের নেতাকর্মীদের সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।

বিশেষজ্ঞদের মতে ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আঘাত আসতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে, তাই যতই সীমাবদ্ধতা থাকনা কেন সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপি দীর্ঘদিন অপরিপক্ক ও অপরাজনীতির চর্চা করে এখন গোয়েবলসীয় কায়দায় সরকারের ইমেজ নষ্ট করার অপচেষ্টায় আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে এসময় ধানমন্ডি প্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া। সুলতানা,উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com