শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদে আনন্দ করুন, কিন্তু জীবনের ঝুঁকি নেবেন না-প্রধানমন্ত্রী

ঈদে আনন্দ করুন, কিন্তু জীবনের ঝুঁকি নেবেন না-প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। বিপুল টাকা খরচ করে সরকার টিকা নিয়ে এসে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে তা বিনামূল্যে দিচ্ছে। সামনে করোনার টিকা আরও আসবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঈদে আনন্দ করুন, কিন্তু জীবনের ঝুঁকি নেবেন না। যারা মারা গেছেন করোনায়, তাদের কথাটা মাথায় রাখবেন।

চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং অতিসম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ কৃষক পরিবারে নগদ সহায়তা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোববার (২ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, সমাজের বিত্তবানদের মহামারিতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াতে হবে। আন্তঃজেলা যান চলাচল বন্ধ থাকায় কাজ হারানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে কোথাও কোনো সহায়তার প্রয়োজন হলে যাতে সেটা করা যায়, সেজন্য জেলা প্রশাসকদের অনুকূলেও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।শেখ হাসিনা বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে মানুষের সেবা করে যাচ্ছে আওয়ামী লীগ। সবসময় দুর্গত মানুষের পাশে আওয়ামী লীগ রয়েছে। মহামারির এই সময়ে দলের নেতা-কর্মীরা মাঠে রয়েছেন।

তিনি আরও বলেন, বিরোধীদলে থাকা অবস্থাতেও মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। অন্যান্য রাজনৈতিক দল, যারা সরকার উৎখাতের কথা বলেন, তারা আজ মানুষের পাশে নেই কেন? বুদ্ধিজীবীদের পরামর্শ বা বুদ্ধি তখনই পাওয়া যায়, যখন সব সিদ্ধান্ত বা কাজ সরকার সম্পন্ন করে ফেলে।শেখ হাসিনা বলেন, বিরোধীদলকে মানুষের সেবা করে আস্থা অর্জন করতে হবে। দেশকে কিভাবে এগিয়ে নিতে হবে, সেটা আওয়ামী লীগ জানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com