বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন রংপুর জেলা প্রশাসক

করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন রংপুর জেলা প্রশাসক

আফ্রিদা জাহিন,রংপুর:

রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পাঠিয়েছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

শনিবার (২৪ এপ্রিল) রংপুর সিটি কর্পোরেশন এলাকায় করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে।
রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তাগণ খাদ্যসামগ্রী নিয়ে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে দিয়ে আসেন।

এসময় করোনা আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করা হয়েছে বলে জানা যায়।

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা আক্রান্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। এছাড়াও রংপুর সিটি কর্পোরেশন এর পক্ষ থেকেও এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করার বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com