বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে গুড় ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা

ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে গুড় ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা

ডেস্ক নিউজ:

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০১ জন গুড় ব্যবসায়ীকে ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদন্ড ও ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) টাকা জরিমানা ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) লালপুর জনাব শাম্মী আক্তার এর সহিত অদ্য ইং ২৩ এপ্রিল ২০২১ তারিখ ১১ঃ০০ ঘটিকা হতে ১৩ঃ০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ইশ^রদী ইয়ারপোর্ট মোড়স্থ সর্দার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে (ক) ভেজাল গুড়-১২০০০ কেজি, (খ) সাদা আটা-১০ কেজি (গ) ফিটকিরি-১২ কেজি, (ঘ) চিনি-৯০০ কেজিসহ আসামী মোঃ রবিউল ইসলাম (৬০) জেলা-নাটোরকে আটকপূর্বক আটককৃত ব্যক্তিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১,০০,০০০/- টাকা জরিমানা করেন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে (ক) নং হতে (গ) নং আলামত ধ্বংস করা হয়েছে এবং (ঘ) নং আলামত প্রকাশ্য নিলামে ৫০,৪০০/- টাকায় বিক্রি করা হয়েছে। উক্ত টাকা সরকারী কোষাগারে জমা করা হবে। গ্রেফতারকৃত ব্যক্তিকে নাটোর কেদ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com