মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
গোপালপুরে চাল নিয়ে চালবাজি ৬০ বস্তা চাল আটক, থানায় মামলা ।

গোপালপুরে চাল নিয়ে চালবাজি ৬০ বস্তা চাল আটক, থানায় মামলা ।


খাইরুল ইসলাম রুমান  (গোপালপুর টাংগাইল  প্রতিনিধি):


টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন আজ মঙ্গলবার বিকালে আলমনগর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর দশ টাকা কেজি দরের ৩০ কেজি ওজনের ৬০ বস্তা অবৈধ চাল আটক করেছেন।
এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, আলমনগর মোড়ে গ্রামবাসিরা ফেয়ার প্রাইজের এক ভ্যান অবৈধ চাল আটক করে প্রশাসনকে খবর দেন। পুলিশসহ সেখানে গেলে ভ্যান চালকের তথ্য মোতাবেক আলমনগর মধ্য পাড়া গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বস্তা অবৈধ চাল আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ী কদ্দুস পালিয়ে যায়।
আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
ওসি মোশাররফ হোসেন জানান, উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ ইবনে হুসাইন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com