সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
হারের ধারাবাহিকতায় মোস্তাফিজের রাজস্থান রয়্যালস

হারের ধারাবাহিকতায় মোস্তাফিজের রাজস্থান রয়্যালস

ডেস্ক নিউজ:

হেরেই চলেছে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস। নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে তারা হেরেছে ৪৫ রানের ব্যবধানে।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই। জবাবে ১৪৩ রানে থেমে যায় রাজস্থান। ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে এক উইকেট নিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।মুম্বাইয়ে আগে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি চেন্নাইয়ের। তবে, দলের ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে চ্যালেঞ্জিং স্কোর পায় ধোনির দল। এর মধ্যে ডু প্লেসি ৩৩, মঈন আলী ২৬, রাইডুর ২৭ ও অধিনায়ক ধোনির ১৮ রানের ওপর ভর করে ১৮৮ রানের পুঁজি পায় চেন্নাই সুপার কিংস।জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। এক জস বাটলার ছাড়া কেউই বলার মতো রান পাননি। তাই ১৪৩ রানে থামে রাজস্থান রয়্যালসের ইনিংস। জস বাটলার করেন ৪৯ রান। ম্যাচসেরা হয়েছেন মঈন আলী। তিন ম্যাচে এটি চেন্নাইয়ের দ্বিতীয় জয়, আর সমান ম্যাচে দুই হার রাজস্থানের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com