মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
রাজাপুরে নদী চরের অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই লক্ষাধিক টাকা জরিমানা

রাজাপুরে নদী চরের অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই লক্ষাধিক টাকা জরিমানা


মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ 

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের বিষখালি নদীর ভাঙ্গন কবলিত মানকি গ্রামের মানকি চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই জনকে ১৪ এপ্রিল বুধবার ২লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট , ইউএনও মোঃ মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানকিচরে গিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে হাবিবকে ৫০ হাজার টাকা ও মাহবুব পাটোযারিকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মাটি বহনের কাজে ব্যবহৃত মাহবুবের ৫টি ও হাবিবের ১টি ট্রলার জব্দ করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে বিষখালি নদীর ভাঙ্গন কবলিত মানকি চর থেকে মাটি নিয়ে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিলো। হাবিব বরগুনা জেলার তালতলি উপজেলার বারই বাড়িয়া গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে এবং মাহবুব বরগুনা জেলার তালতলি উপজেলার বড়পাড়া গ্রামের দলুপাটোয়ারির ছেলে। এরা দুজন ঝালকাঠি সদরে বসবাস করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com