মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ধোনির জরিমানা

ধোনির জরিমানা

ডেস্ক নিউজ:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছে চেন্নাই সুপার কিংস। শুধু হার নয়, ম্যাচ শেষে জরিমানাও গুণতে হয়েছে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে। চলতি আসরের প্রথম ম্যাচে নিজে কোনো রানও করতে পারেননি। সবমিলিয়ে তিক্ত অভিজ্ঞতা দিয়ে ধোনির এবারের আসর শুরু হলো। শনিবার (১০ এপ্রিল) রাতে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে চেন্নাই অধিনায়ক ধোনিকে। অথচ পুরো ২০ ওভার বোলিং করতে হয়নি চেন্নাইকে। মাত্র ১৮.৪ ওভার বোলিং করে ওভার রেট নিয়ন্ত্রণ করতে পারেনি ধোনির দল।

তবে এই অপরাধে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান করে চেন্নাই। জবাবে, দিল্লির দুই ওপেনার পৃথ্বি শ ও শিখর ধাওয়ানের ঝলমলে ইনিংসের ওপর ভর করে ৮ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় দিল্লি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com