শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইন্দ্রমোহন রাজবংশীর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

ইন্দ্রমোহন রাজবংশীর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, বুধবার ৭ এপ্রিল, ২০২১:

একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, লোকসংগীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন রাজবংশীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বরেণ্য শিল্পীর শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে ইউরোপ সফররত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে মন্ত্রী প্রয়াত শিল্পীর অসুস্থ সহধর্মিণী দীপ্তি রাজবংশীর সুস্থতা কামনা করেন।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ইন্দ্রমোহন রাজবংশীর সংগীত ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালির জন্য ছিল অনন্য অনুপ্রেরণা। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ২০১৮ সালে একুশে পদকে ভূষিত করেছে সরকার।’

বাংলাদেশ লোকসংগীত পরিষদের প্রতিষ্ঠাতা ও সংগীত কলেজের লোকসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালনকারী ইন্দ্রমোহন রাজবংশী ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদী গান চর্চার পাশাপাশি লোকগান সংগ্রহ করে গবেষণায় যুক্ত ছিলেন। আগামী প্রজন্মের শিল্পীদের জন্য তাকে অনুসরণীয় ব্যক্তিত্ব বলে বর্ণনা করেন তথ্যমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com