শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাঙ্গুনিয়া আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ডেস্ক নিউজ:


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আহত আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার ৩ এপ্রিল সন্ত্রাসী হামলায় মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় মুহিবুল্লাহকে চট্টগ্রাম শহরের পার্কভিউ হসপিটালে ভর্তির পর গত সোমবার তার মাথায় অস্ত্রোপচার করা হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার (০৬ এপ্রিল) তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়। অবশেষে রাত ১২.৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।

মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে মুহিবুল্লাহর অকাল মৃত্যুতে দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি বিধানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

মৃত্যুকালে আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহ দুই সন্তান, স্ত্রীসহ আত্নীয়-স্বজন, দলীয় নেতাকর্মী, গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোটা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com