শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া

অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া

ডেস্ক নিউজ:

আসন্ন টোকিও অলিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। কারণ হিসেবে অ্যাথলিটদের করোনার সংক্রমণ থেকে রক্ষার কথা বলছে কর্তৃপক্ষ। ২৩ জুলাই থেকে জাপানের টোকিওতে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র ২৯তম আসর। করোনার কারণে ২০২০ সালের এই প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে একবছর পর। তবে এখনও বিশ্বজুড়ে তাণ্ডব ছড়াচ্ছে কোভিড-১৯। আর তাই আগাম সতর্কতা আর অ্যাথলিটদের সুরক্ষার কথা চিন্তা করে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। নিজেদের ইতোমধ্যে করোনা ভাইরাস মুক্ত ঘোষণা দেওয়া উত্তর কোরিয়ার বাস্তব চিত্র কেউ জানে না। 

তবে কোরিয়ার এমন ঘোষণার বিপরীতে এখনও কোনো মন্তব্য করেনি আয়োজক দেশ জাপান। 

আগামী ৮ আগস্ট পর্দা নামবে টোকিও অলিম্পিকের। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com