শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকার দুইটি মাদ্রাসা থেকে বিপুল পরিমান ছুরি জব্দ

ঢাকার দুইটি মাদ্রাসা থেকে বিপুল পরিমান ছুরি জব্দ

ডেস্ক নিউজ:

রাজধানীর ২টি মাদ্রাসা থেকে বিপুল পরিমাণে ছুরি জব্দ করেছে পুলিশ। এই ছুরিগুলো ঈদের সময় পশু কোরবানির কাজে ব্যবহার করত মাদ্রাসা কর্তৃপক্ষ। পুলিশ বলছে, চলমান অস্থিরতায় ছুরিগুলো যেন কেউ সহিংসতার কাজে ব্যবহার করতে না পারে, সে জন্য এগুলো জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ এপ্রিল) অভিযান চালানো মাদ্রাসা দুটি হলো চকবাজারের জামেয়া ইসলামিয়া ইসলামবাগ এবং লালাবাগের জামেয়া কুরানিয়া আরাবিয়া। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার অঞ্চলের পুলিশ এই অভিযান চালায়। গোয়েন্দা পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা থেকে ১৭৫টি এবং জামেয়া কুরানিয়া আরাবিয়া থেকে ৪১৫টি সহ মোট ৫৯০টি ছুরি জব্দ করা হয়েছে।

ডিএমপির চকবাজার অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. কুদরত-ই-খুদা সংবাদমাধ্যমকে বলেন, মাদ্রাসায় বিপুল পরিমাণ ছুরি রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় তারা তল্লাশি চালিয়েছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তল্লাশিতে সব ধরনের সহায়তা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঈদের সময় কোরবানির কাজে ছুরিগুলো ব্যবহার করা হয়। ছুরিগুলো হেফাজতে নেওয়া হয়েছে। ঈদের সময় প্রয়োজন হলে আবারও দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com