সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ব্যর্থতার ভার নিয়ে বিদায় নিউজিল্যান্ড সফর

ব্যর্থতার ভার নিয়ে বিদায় নিউজিল্যান্ড সফর

ডেস্ক নিউজ:

টি-টোয়েস্টি সিরিজের শেষ ম্যাচে লজ্জাজনক পরাজয় দিয়ে দুঃস্বপ্নের সফর শেষ করল বাংলাদেশ। অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০ ওভারও ব্যাট করতে পারলো না টাইগাররা। এ ম্যাচে টাইগারদের বিবর্ণ পারফরম্যান্সে ৬৫ রানের বিশাল পরাজয়। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য অর্ধেকে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের দলের বিপক্ষে কিউইরা জড়ো করে ১৪১ রানের পাহাড়। নির্ধারিত ১০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ফিন অ্যালেন। মাত্র ২৯ বলের মোকাবেলায় ১০ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি। এছাড়া আরেক ওপেনার মার্টিন গাপটিল ১ চার ও ৫ ছক্কায় ১৯ বলে ৪৪ রান করেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তাসকিস আহমেদ ও শরীফুল ইসলাম ও অফস্পিনার মেহেদী হাসান।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ও ওপেনার লিটন দাস গোল্ডেন ডাকের শিকার হন। তার আগে দল হারায় সৌম্য সরকারকেও। নাঈম শেখ ভালো করার ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। নাঈমের ১৩ বলে ১৯ ও সৌম্যর ৪ বলে ১০ রানের দুই আশা জাগানিয়া ব্যর্থ ইনিংস ছাড়া দুই অঙ্কের রান দেখেছেন কেবল মোসাদ্দেক হোসেন সৈকত।

শেষপর্যন্ত ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। কিউইদের পক্ষে টড অ্যাসেল চারটি এবং টিম সাউদি তিনটি উইকেট শিকার করেন। এ পরাজয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ

নিউজিল্যান্ড : ১৪১/৩ (১০ ওভার)
অ্যালেন ৭১, গাপটিল ৪৪, ফিলিপস ১৪
শরিফুল ২১/১, তাসকিন ২৪/১, মেহেদী ৩৪/১

বাংলাদেশ : ৭৬/১০ (৯.৩ ওভার)
নাঈম ১৯, মোসাদ্দেক ১৩, সৌম্য ১০
অ্যাসেল ১৩/৪, সাউদি ১৫/৩

ফল : নিউজিল্যান্ড ৬৫ রানে জয়ী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com