সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনা টিকা নিলেন ওবায়দুল কাদের

করোনা টিকা নিলেন ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ:

করোনাভাইরাসের টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩১ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার প্রথম ডোজ টিকা নেন তিনি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও করোনার টিকা নিয়েছেন। গত ১০ মার্চ বঙ্গভবনে কোভিড-১৯ টিকার ১ম ডোজ নেন রাষ্ট্রপতি। এর আগে গত ৪ মার্চ দেশে গণহারে করোনা টিকা দেওয়ার দেড় মাসের মাথায় টিকা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন গণভবনে তিনি ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কোভিড-১৯ এর টিকা নেন।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে করোনার গণটিকাদান শুরু করে সরকার। সরকার ১৩ কোটি মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, নারী ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।

টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৫৭ হাজার ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৭১ হাজার ৯১০ জন, রাজশাহী বিভাগে ছয় লাখ তিন হাজার ৬৮৫ জন।

এছাড়া রংপুর বিভাগে আছেন পাঁচ লাখ ৪২ হাজার ৪৭৪ জন, খুলনা বিভাগে  ছয় লাখ ৮৫ হাজার ৯৭০ জন, বরিশাল বিভাগে দুই লাখ ৩৪ হাজার ২১৯ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৭৬ হাজার ২৬০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com