রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চট্টগ্রামের হাটহাজারীতে এখনও বন্ধ রয়েছে সড়ক।

চট্টগ্রামের হাটহাজারীতে এখনও বন্ধ রয়েছে সড়ক।

ডেস্ক নিউজ:

শনিবার হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে তোলা ইটের দেয়াল এখনও রয়েছে। এরই মধ্যে নতুন করে সড়কের দুটি স্থান খুঁড়ে ফেলা হয়েছে। সেখানে হরতালের সমর্থনে রোববার (২৮ মার্চ) সকাল থেকে অবস্থান নিয়েছেন মাদ্রাসাছাত্ররা।  হরতাল ও অবরোধের ফলে ওই সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল ও দোকানপাট। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যান চলাচল বন্ধ হওয়ায় হেঁটে যেতে হচ্ছে যাত্রীদের। সাধারণ মানুষের মধ্যে একধরনের আতঙ্ক কাজ করছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটহাজারীতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সড়কে পুলিশের সাঁজোয়া যানসহ পুলিশ, র‍্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর আড়াইটা থেকে বন্ধ রয়েছে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক। শনিবার (২৭ মার্চ) দুপুরে হাটহাজারী বাজার এলাকায় ইটের স্তূপ দিয়ে পাঁচ ফুট দেয়াল তুলে দেয় তারা। রাতে সড়কটির কাচারী রোডের মুখে দুটি অংশ খুঁড়ে ফেলা হয়েছে। সেখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, হাটহাজারীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাটহাজারী-খাগড়াছড়ি সড়কটি আস্তে আস্তে সচলের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com