শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশের পথে মেট্রোরেল

দেশের পথে মেট্রোরেল

ডেস্ক নিউজ:

মেট্রোরেলের ট্রেন জাপানের কোবে বন্দর থেকে বৃহস্পতিবার (৪ মার্চ) বাংলাদেশের উদ্দেশে ছেড়ে এসেছে। এপ্রিলের শেষের দিকে এটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএনসিদ্দিক সংবাদমাধ্যমকে বলেন, ‘ট্রেনটি জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) বন্দর ছেড়ে এসেছে।’

জানা গেছে, ট্রেনটি ২০ ফেব্রুয়ারি কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার এবং ২৩ এপ্রিল মংলা বন্দর হয়ে রাজধানীর দিয়াবাড়ির একটি ডিপোতে পৌঁছানোর কথা ছিল।

এমএএন সিদ্দিক আবহাওয়া অনুকূলে না থাকায় ২০ ফেব্রুয়ারি সেটি পাঠানো যায়নি বলে গত ২৮ ফেব্রুয়ারি গণমাধ্যমকে জানিয়েছিলেন ।

তিনি বলেন, আমরা এখনও আশা করছি ট্রেনটি ২৩ এপ্রিলের মধ্যে ঢাকায় পৌঁছে যাবে। তবে এটাও নির্ভর করবে আবহাওয়ার ওপর।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬।

২০১৭ সালের আগস্টে মেট্রোরেলের জন্য ২৪ সেট ট্রেন তৈরির জন্য ডিএমটিসিএল একটি চুক্তি সই করে কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামের সঙ্গে। গত বছরের ডিসেম্বরের মধ্যে পাঁচ সেট ট্রেন তৈরি করা হয়েছে।

মেট্রোরেলের দ্বিতীয় ট্রেনটি আগামী ১৬ জুন এবং তৃতীয় ট্রেনটি ১৩ আগস্ট ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com