বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এইচটি ইমাম মনের দিক থেকে তরুণ ছিলেন -ড. হাছান মাহমুদ

এইচটি ইমাম মনের দিক থেকে তরুণ ছিলেন -ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা, বৃহস্পতিবার ৪ মার্চ ২০২১:
বয়স হলেও এইচটি ইমাম মনের দিক থেকে তরুণ ছিলেন বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধানমন্ত্রীর সদ্যপ্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কখনো ভাবিনি যে তিনি এভাবে চলে যাবেন। তার শারীরিক অবস্থা ভালো ছিল, এই করোনাকালেও তিনি নানাভাবে কাজকর্ম চালিয়ে গেছেন। আমার সঙ্গে কিছুদিন আগেও দেখা হয়েছিল। তার বয়স হয়েছিল ঠিক কিন্তু মনের দিক থেকে অনেক তরুণ ছিলেন।’

দীর্ঘদিন ধরে এইচটি ইমামের সঙ্গে কাজ করেছেন উল্লেখ করে ড. হাছান বলেন, ‘তিনি উপ-প্রচার কমিটির চেয়ারম্যান ছিলেন। আমি প্রচার সম্পাদক হিসেবে তার সাথে পাঁচ বছর কাজ করেছি। তারমতো এতো বুদ্ধিদীপ্ত এবং কর্মঠ মানুষ খুব কম। আমাদের দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি যেভাবে কাজ করেছেন এবং পরবর্তী সময়েও যখনই দলের ওপর দুর্যোগ এসেছে, যখন দেশে কোনো পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা হয়েছে, তখন তিনি দলের সাথে একাত্মভাবে কাজ করেছেন।’

একইসাথে সরকারের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তার যে বুদ্ধিদীপ্ত পরামর্শ এবং নানা পদক্ষেপ, সেগুলো যারা কাছে থেকে দেখেনি তারা বুঝতে পারবেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি বঙ্গবন্ধু সরকারের প্রথম কেবিনেট সচিব। জীবনের নানা বাঁকে তিনি যেভাবে কাজ করেছেন, এরকম বর্ণাঢ্য মানুষ আমাদের দেশে খুব বেশি জন্ম হয়নি। তার চলে যাওয়া আমাদের দেশ, সরকার ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

তথ্যমন্ত্রী এদিন বিকেলে বাদ-আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে এইচটি ইমামের দ্বিতীয় জানাজায় অংশ নেন। বুধবার দিবাগত রাত একটায় এইচটি ইমামের ইন্তেকালে সংবাদে তাৎক্ষণিকভাবে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন ড. হাছান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com