বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দুর্ঘটনার কবলে নগরকান্দার নবনির্বাচিত পৌর মেয়র: স্ত্রীসহ নিহত ৩

দুর্ঘটনার কবলে নগরকান্দার নবনির্বাচিত পৌর মেয়র: স্ত্রীসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি:

বাস-মাইক্রোবাস সংঘর্ষে ফরিদপুর নগরকান্দা পৌর মেয়রের স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মেয়রসহ আহত হয়েছেন আরও চারজন। বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা-গোপালগঞ্জ বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কালিয়ামোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার কালিয়া মোড় এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ হয়। এসময় ফরিদপুরের নগরকান্দার নব নির্বাচিত পৌর মেয়র নিমাই সরকারের স্ত্রী সীতা সরকারসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। ভাঙ্গা হাসপাতালে নেয়ার পর মারা যান আরও এক জন। পৌর মেয়র নিমাই সরকারসহ ৪ জন আহত হন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালায়। মুমূর্ষ অবস্থায় পৌর মেয়রসহ আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নগরকান্দা থানার ওসি সেলিম রেজা জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে  হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com