সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে প্রতিবন্ধি ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ মহিলা ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে

বোয়ালমারীতে প্রতিবন্ধি ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ মহিলা ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসিমা বেগমের স্বামী মো. রেজাউল মোল্যার নামে প্রতিবন্ধি ভাতা দেওয়ার কথা বলে শারিরীক প্রতিবন্ধি মো. নজরুল ইসলামের নিকট থেকে ৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধি নজরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় (২,মার্চ) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ বছর আগে মহিলা মেম্বর নাসিমা বেগমের স্বামী মো. রেজাউল মোল্যা প্রতিবন্ধি ভাতার কার্ড দেওয়া কথা বলে শারিরীক প্রতিবন্ধি রানীদোলা গ্রামের নজরুল ইসলামের নিকট থেকে ৯ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে ভাতার কার্ড দিব দিব বলে ঘুরিয়ে আসছে। টাকাও দেয় না ভাতার কার্ডও দেয় না। এ ব্যাপারে মো. রেজাউল মোল্যা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি টাকা নিয়েছিলাম কার্ড দেওয়া কথা বলে। এতো দিন কার্ড দিতে পারিনি। তাই এই মাসের (মার্চ) ২৫ তারিখে টাকা ফেরত দিতে চেয়েছি। এসআই কামরুল হোসেন বলেন,প্রতিবন্ধি ভাতা দেওয়া কথা বলে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি রেজাউল মোল্যার নামে।

খতিয়ে দেখা হচ্ছে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়না ইউপি
চেয়ারম্যান নাসির মো. সেলিমের মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন, মিটিংয়ে আছি আমি পরে কথা বলবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com