মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
৫ টি রেস্তোরাঁয় ভেজাল খাবার তৈরি;২০ হাজার টাকা জরিমানা

৫ টি রেস্তোরাঁয় ভেজাল খাবার তৈরি;২০ হাজার টাকা জরিমানা

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর:

রংপুরে ভেজাল খাবার তৈরির দায়ে কয়েকটি রেস্তোরাঁ মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে ভেজাল খাবার তৈরি প্রতিরোধে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভেজালবিরোধী অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

ভেজালবিরোধী অভিযান পরিচালনার সময় ৫ টি রেস্তোরাঁয় নোংরা পরিবেশে পঁচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এমতাবস্থায় পঁচা ও বাসি খাবার বিক্রির দায়ে ৫ টি রেস্তোরাঁ মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়।

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com