বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী

আন্তর্জাতিক ডেস্ক:

আজই বিজেপি যোগ দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে জয় শ্রীরাম বলে দলের পতাকা হাতে তুলে নেন টলিপাড়ার অভিনেত্রী । উপস্থিত ছিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্তও।  তিনিই গেরুয়া শিবিরে শ্রাবন্তীর যোগদানের কথা জানান। অভিনেত্রীকে স্বাগত জানান দিলীপ ঘোষ।

ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন স্টুডিওপাড়ার তারকারা। ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Das Gupta), রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, হিরণ চট্টোপাধ্যায়। ২৫ ফেব্রুয়ারি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছিলেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar) ।  বুধবার আবার ঘাসফুলে নাম লিখিয়েছেন, রাজ চক্রবর্তী, মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষের মত হেভিওয়েট তারকারা।

নতুন পথ চলা শুরু হল। বিজেপিতে যোগ দিয়েই বলেন শ্রাবন্তী।  তাঁকে যোগ্য মনে করায় ভারতীয় জনতা পার্টিকে (BJP) ধন্যবাদ দেন।  এরপরই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সকলের ভালবাসার পাত্রী হয়ে উঠেছেন। নতুন এই সফরেও সকলের ভালবাসা ও সাহায্য চান অভিনেত্রী। তৃণমূলে কি মোহভঙ্গ হল? এই প্রশ্নের উত্তরে টলিপাড়ার নায়িকা জানান, কোনও মোহভঙ্গ তাঁর হয়নি।  বিজেপি যেভাবে সারা দেশে কাজ করছে সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজ্যবাসীর জন্য কাজ করতে চান। রাজ চক্রবর্তীর বিরুদ্ধে কি ভোটে দাঁড়াবেন? এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানান, আসন্ন ভোটে তিনি কোথায় দাঁড়াবেন সেই সিদ্ধান্ত দলই নেবে। নিজেকে সেনা আধিকারিকের মেয়ে হিসেবে উল্লেখ করে বলেন, “বাবার থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে দেশ ও দশের জন্য কাজ করতে চাই।” এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান বলেও জানান।  আরও তারকার আগমন কি পদ্ম শিবিরে ঘটবে? এই প্রশ্নের উত্তরে সোমবার কৈলাস বিজয়বর্গীয় জানান, দেখুন না কী কী হয়!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com