শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর দুই শিশু চুরির ঘটনা-সন্তান না হওয়ায় শিশু চুরির পরিকল্পনা করে আলপনা

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর দুই শিশু চুরির ঘটনা-সন্তান না হওয়ায় শিশু চুরির পরিকল্পনা করে আলপনা

আনিছুর রহমান আমিন
সিরাজ গঞ্জ প্রতিনিধি:

দাম্পত্য জীবনে কোনো সন্তান না হওয়ায় স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনের চাপে দুই শিশু চুরি করেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের আলপনা খাতুন। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম।
তিনি বলেন, সাত বছর আগে উল্লাপাড়া উপজেলার সাদ্দাম হোসেনের সঙ্গে সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আলপনা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোনো না হওয়ায় স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন তাকে চাপ দেয়। তাদের চাপে বাচ্চা চুরির পরিকল্পনা করেন আলপনা।
পুলিশ সুপার জানান, পরিকল্পনা অনুযায়ী সে গর্ভবতী হয়েছে বলে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় এবং বাচ্চা চুরির পরিকল্পা করেন। এজন্য সে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের এক কর্মচারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। তারই সহযোগিতায় ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে মাহিম নামে এক শিশুকে চুরি করে তার বাবার বাড়িতে নিয়ে আসেন। শিশুটি ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হওয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে এক পল্লী চিকিৎসকের চিকিৎসা নিলেও মারা যায়। মৃত শিশুটিকে ধানের গোলার মধ্যে লুকিয়ে রেখে আরেকটি শিশু চুরির পরিকল্পনা করেন আলপনা। এরই প্রেক্ষিতে শনিবার বিকেলে সিরাজগঞ্জ রোড এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল থেকে সামিউল নামে এক দিনের নবজাতককে চুরি করে বাবার বাড়িতে আশ্রয় নেয়। রাত ১১টায় র‌্যাব ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে এক শিশুকে মৃত ও আরেকজনকে জীবিত উদ্ধার করে।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার (১ মার্চ) তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে ##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com