শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

রসিকে অবমুক্ত হল ৩০ টি পরিবার

রসিকে অবমুক্ত হল ৩০ টি পরিবার

কবির – মেট্রোপলিটন কোতয়ালী থানা প্রতিনিধি:

রংপুর সিটি কর্পোরেশনের মাহিগঞ্জ চকবাজার এলাকায় ৩০ টি পরিবার কে অবমুক্ত করেছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফার নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়রের আইন উপদেষ্টা এ্যাড ফারুখ হোসেন। এসময় সিটি মেয়রের আইন উপদেষ্টা মোঃ ফারুখ হোসেন বলেন যথাযথ আইনি প্রক্রিয়া সম্পাদন করে এবং নোটিশ প্রদান করে এই উচ্ছেদ অভিযান চলছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম বলেন সকল আইনি কার্য সম্পাদন করে একাধিকবার বলার পরেও দখলদাররা সরে না গেলে এই অভিযান পরিচালনা করা হয়। মূলত ৩০ টি পরিবারের চলাচলের জন্য রেকর্ড কৃত জায়গা অবমুক্ত করা হয় এবং রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্য পরিচালনার জন্য এই অভিযান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com