বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তাহসানকে নিয়ে সিনেমা বানাবেন সৃজিত

তাহসানকে নিয়ে সিনেমা বানাবেন সৃজিত

ডেস্ক নিউজ:

মিথিলাকে বিয়ের পর এখন প্রায় বাংলাদেশে আসেন সৃজিত মুখার্জি। এই তো কিছুদিন আগেই স্ত্রীর সঙ্গে ঘুরে গেলেন তিনি। এবার যাওয়ার আগে বসেছিলেন জাগো এফএমের জনপ্রিয় শো ‘রাতাড্ডা’য়। আর সেখানে নতুন এক ঘোষণা দিলেন কলকাতার এই জনপ্রিয় নির্মাতা। 
সৃজিতের হাত ধরে কলকাতায় অভিষেক হয় জয়া আহসানের। সম্প্রতি লাক্স তারকা বাঁধন অভিনয় করেন তার পরিচালনায়। এবার জানা গেল, তাহসানকে দেখা যাবে সৃজিতের সিনেমা। রেডিও অনুষ্ঠানে এমনটাই বলেন তিনি। 
সৃজিতের সঙ্গে ‘রাতাড্ডা’য় উপস্থিত ছিলেন মিথিলা। দুজনের অনেক জানা-অজানা গল্পে মুখরিত হয় অনুষ্ঠানটি। নিজেদের ক্যারিয়ারের বিভিন্ন সমালোচনা নিয়ে কথা বলেছেন এই তারকা দম্পতি। 
‘রাতাড্ডা’ উপস্থাপনা করেন সাংবাদিক, সংগীত পরিচালক ও উপস্থাপক তানভীর তারেক। অনুষ্ঠানটি প্রচারিত হবে ২২ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১০ টায় জাগো এফএম ৯৪.৪-এ। এছাড়া তানভীর তারেকের অফিশিয়াল ইউটিউব ও ভেরিভায়েড ফেসবুক পেজে সরাসরি প্রিমিয়ার করা হবে।
অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘কয়েক বছরে আমার এই অনুষ্ঠানে অনেক তারকা এসেছেন। তবে এই পর্বের মতো অভিজ্ঞতা আমার কম হয়েছে। কারণ অনেকের অনুরোধ থাকে শোতে যেন সমালোচিত বিষয়গুলো না তুলি। কিন্তু এবারের আয়োজন ছিল ভিন্ন। ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায় ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে অকপটে জবাব দিয়েছেন সৃজিত ও মিথিলা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com