মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আবারো পুত্রসন্তানের মা হলেন কারিনা

আবারো পুত্রসন্তানের মা হলেন কারিনা

ডেস্ক নিউজ:

নতুন অতিথি এসেছে এলো সাইফ-কারিনার ঘরে। আবারো পুত্রসন্তানের মা হয়েছেন কারিনা কাপুর। রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এর আগে গত বছর আগস্টে দ্বিতীয় সন্তান আগমনের খবরটি নিজেই জানিয়েছিলেন সাইফ আলি খান। ২০১৬ সালে প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন কারিনা। তার নাম তৈমুর আলি খান। তৈমুর সম্প্রতি চার বছরে পা দিয়েছে। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে ছোট্ট নবাব।

২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। দ্বিতীয় সন্তান জন্মের আগে নতুন বাড়িতে উঠেছিলেন সাইফ-কারিনা। সে বাড়িতে লাইব্রেরি, সুইমিং পুল এবং শিশুদের জন্য বিশেষ একটি নার্সারি তৈরি করা হয়েছে। 

এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই সিনেমার চিত্রায়ণে অংশ নিয়েছিলেন কারিনা। আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর সাইফ আলি খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভূত পুলিশ’, ‘বান্টি অউর বাবলি টু’, ‘আদিপুরুষ’ এবং হৃতিক রোশনের সঙ্গে তামিল সিনেমা ‘বিক্রম বেধা’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com