বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুশান্তের জীবনী নিয়ে সিনেমা

সুশান্তের জীবনী নিয়ে সিনেমা

ডেস্ক নিউজ ;

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুশোক এখনও বইছে বলিউডে। আত্মহত্যা নাকি খুন- সে রহস্য এখনো উদঘাটন হয়নি। এ অবস্থায় সুশান্তের জীবনী নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা। তার নাম ‘ন্যায়: দ্য জাস্টিস।’ এরই মধ্যে সিনেমার চিত্রায়ন সম্পন্ন হয়েছে। এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সিনেমাটির মুক্তি আটকাতে সমাজকর্মী মণীশ মিশ্র মুম্বাই হাই কোর্টে মামলা করেছেন। যদিও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি পৃথ্বীরাজ চৌহান।

সিনেমায় সুশান্তের চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশন তারকা জুবের কে খান। রিয়া চক্রবর্তীর চরিত্রে দেখা যাবে শ্রেয়া শুক্লা।‘ন্যায়: দ্য জাস্টিস’ সিনেমাটি পরিচালনা করেছেন দিলীপ গুলাটি।

সিনেমাটি প্রসঙ্গে জুবের ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘ন্যায়: দ্য জাস্টিস’ সিনেমায় রিয়া ও সুশান্তের কেমিস্ট্রি, প্রেমের সম্পর্ক তুলে ধরা হয়েছে। সিনেমাটি শুধুমাত্র সুশান্তের নয়, রিয়া চক্রবর্তীর কথাও বলবে। তিনি আরও জানান, ব্যক্তিগত ভাবে সুশান্তকে চিনতেন। একই জিমে যেতেন তারা। ফলে সুশান্ত চরিত্রটি ফুটিয়ে তুলতে কোনো অসুবিধা হয়নি।

গত বছর ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মরদেহ। ঘটনার তদন্তে উঠে আসে মাদক সম্পৃক্ততার বিষয়। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীকে। একমাস জেল খেটে শর্ত সাপেক্ষে জামিনে পেয়েছেন তারা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com