মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুরনো ঠিকানায় ফিরলেন টাইগার অলরাউন্ডার

পুরনো ঠিকানায় ফিরলেন টাইগার অলরাউন্ডার

ডেস্ক নিউজ:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর দুই মৌসুম খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। তবে আবারও পুরনো ঠিকানায় ফিরলেন টাইগার অলরাউন্ডার। চলমান নিলামে তাকে কিনে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স।  এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। তবে ৩.২ কোটি রুপিতে তাকে কিনেছে কেকেআর। ২০১১ সালে কেকেআরের হয়ে প্রথমবার মাঠে নামেন সাকিব। ধারাবাহিক অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ২০১২ ও ২০১৪ সালে দলটিকে আইপিএলের শিরোপা এনে দেন। 

২০১৭ সালে তাকে ছেড়ে দেয় কলকাতা। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন সাকিব। ২ মৌসুম শেষে তাকে রিলিজ করে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবার আবারও কলকাতাতেই ফিরলেন টাইগার অলরাউন্ডার।  

চলমান নিলামে এখন পর্যন্ত সর্বাধিক দামে বিক্রিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। আইপিএল ইতিহাসের সর্বাধিক দামের রেকর্ড গড়েছেন তিনি। ১৬.২৫ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

১৪.২৫ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৭ কোটি রুপিতে মঈন আলীকে কিনল চেন্নাই। এছাড়া অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ ২.২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লী ক্যাপিটালস।

এবারের নিলামে অবিক্রিত রয়ে গেছেন জেসন রয়, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চ, এভিন লুইসের মতো তারকারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com