মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শাকিবের বিপরীতে নতুন সিনেমায় বুবলী

শাকিবের বিপরীতে নতুন সিনেমায় বুবলী

ডেস্ক নিউজ:

শাকিব খানের বিপরীতে নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সবকিছু ঠিক থাকলে এটি হবে এ জুটির ১১তম সিনেমা। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনা সিনেমাটি নির্মাণ করবেন তপু খান। সিনেমার নাম ‘লিডার: আমিই বাংলাদেশ’। ২০ মার্চ থেকে শুরু হবে এ সিনেমার চিত্রায়ণ। দীর্ঘ বিরতীর পর শাকিব খানের বিপরীতে বুবলীর নতুন সিনেমা খবর ছড়িয়ে পড়ায় নেট দুনিয়ার বিভিন্ন গ্রুপে বেশ আলোচনা চলছে। আলোচনা যেমন ইতিবাচক আগ্রহ দেখা যাচ্ছে তেমনি নেতিবাচকও রয়েছে।

২০১৬ সালে শাকিব খানে হাত ধরে সংবাদ উপস্থাপিকা থেকে চিত্রনায়িকা বনে গেছেন শবনম বুবলী। এ জুটির প্রথম সিনেমা বসগিরি। এরপর শাকিব খানের সঙ্গে দশটি সিনেমায় অভিনয় করেছেন বুবলী। সবশেষ এ জুটিকে একসঙ্গে দেখা গেছে ‘বীর’ সিনেমায়। এ সিনেমা মুক্তির পর আড়ালে চলে গিয়েছিলেন বুবলী। সে সময় তার মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল ফিল্মপাড়ায়।

আড়াল ভেঙে চলতি বছর জানুয়ারিত প্রকাশ্যে এসেছেন এ নায়িকা। আড়াল ভাঙলেই রহস্য জিইয়ে রেখেছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে চিত্রনায়ক নিরবের বিপরীতে ‘চোখ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। শাপলা মিডিয়ার ব্যানারে এ সিনেমাটি নির্মাণ করবেন আসিফ ইকবাল জুয়েল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com