শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার মনিটরিং এর অংশ হিসবে মোবাইল কোর্ট অভিযানে

বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার মনিটরিং এর অংশ হিসবে মোবাইল কোর্ট অভিযানে


এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

আজ ১৭ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে বরিশাল মহানগরীর বাজার রোড ও কাকলির মোড় এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বাজার রোড এলাকায় অভিযানকালে বিশ্বনাথ সাহা স্টোর্স নামক দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় অধিকন্তু মেসার্স পাক স্টোর্স, মোহনাতীর্থ ভান্ডার, মাতৃভান্ডার এবং সকাল সন্ধ্যা স্টোর্স নামক দোকানে বিভিন্ন পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, ব্যবহার- বিধি, সর্বোচ্চ বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ০৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল এর সহকারী পরিচালক অফিসার মোঃ শাহ শোয়াইব মিয়া এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com