মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডার্টি পিকচার-২ এ নগ্ন হবেন বিদ্যা বালান!

ডার্টি পিকচার-২ এ নগ্ন হবেন বিদ্যা বালান!

ডেস্ক নিউজ:

ডার্টি পিকচার ছবিতে প্রথমবারের মতো রগরগে ও খোলামেলাভাবে উপস্থিত হয়ে ভারতসহ সারাবিশ্বেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বিদ্যা বালান। একই সঙ্গে বলিউডের শীর্ষ অভিনেত্রীদেরও টক্কর দেয়া শুরু করেন বিদ্যা। এখন আবার নামছেন নতু মিশন নিয়ে। আর তা হলো ‘দ্য ডার্টি পিকচার-২’। এ ছবিতে তিনি পুরোপুরি নগ্নভাবে উপস্থিত হবেন বলে শোনা যাচ্ছে। এ ছবি প্রসঙ্গে বিদ্যা বলেন, এরকম কিছু হলে আমি অবশ্যই তাতে অভিনয় করতে রাজি। তার জন্য কাপড় খুলতেও কোন আপত্তি নেই আমার। যেভাবে দর্শকরা আমাকে দেখতে চায় সেভাবে উপস্থাপিত হতে আমার নিজের কাছেও ভাল লাগে।

আসলে সফলতার ধারাবাহিকতাটা বজায় রাখাটাই এক্ষেত্রে আমার প্রধান লক্ষ্য হবে।

সম্প্রতি এ ছবির প্রযোজক একতা কাপুর একটি পার্টি আয়োজন করেছিলেন, যেখানে উপস্থিত হয়েছিলেন বিদ্যা বালানও। এ পার্টিতে আলোচনা হয় ডার্টি পিকচার-২ নির্মাণের বিষয়ে। খুব শিগগিরই একতার পক্ষ থেকে এ ছবি নির্মাণের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। মূলত এ ছবির বিষয়ে আলোচনার জন্যই পার্টিটি আয়োজন করা হয়েছিল। দ্য ডার্টি পিকচার’র সিকুয়ালে অভিনয়ের জন্য রাজি বিদ্যাও। বিষয়টি সম্প্রতি মিডিয়াকেও জানিয়েছেন তিনি। আর এর জন্য আগের চেয়েও খোলামেলা হয়ে কাজ করতেও তার কোন দ্বিধা নেই।

বিষয়টি ফলাও করে প্রচার করছে ভারতীয় মিডিয়াগুলো। তবে পার্টিতে কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেয়া হয়েছে তা গোপন রাখা হয়েছে। একতা কাপুরের কাছে এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি শুধু এটুকু বলেন, দ্য ডার্টি পিকচার’র ঘোষণা সামনে আসতে পারে। ব্যাস এরপরই বিষয়টি নিয়ে মাতামাতি শুরু হয়ে যায় মিডিয়ায়। এ বিষয়ে বিদ্যা বালান বলেন, পার্টিতে এ ছবিটি নিয়ে আলোচনা হয়েছে। তবে পাকাপাকি সিদ্ধান্ত একতাই দেবেন। খুব শিগগিরই হয়তো তিনি ঘোষণা দেবেন এ ছবির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com