শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বেসলেট বিক্রির টাকায় করোনা চিকিৎসা মাশরাফির

বেসলেট বিক্রির টাকায় করোনা চিকিৎসা মাশরাফির

নড়াইলে করোনার নমুনা সংগ্রহ সংকটের সমাধানে এগিয়ে এলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফীর হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় জেলার তিন উপজেলায় ১০ জন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং বেসরকারি ডায়াগনস্টিক ও প্যাথলজিক্যাল ল্যাব মালিক সমিতির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় করোনার নমুনা সংগ্রহ এবং ল্যাবে পাঠানোর কাজটি আরো গতিশীল করতে জেলা প্রশাসনসহ কয়েকটি প্রতিষ্ঠান নমুনা সংগ্রহে প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স, জ্বালানি তেলসহ আনুষঙ্গিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়েছে।মাশরাফীর প্রিয় ব্রেসলেট নিলামে বিক্রির টাকা থেকে এই ব্যয়ভাব বহন করা হবে বলে জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মাশরাফী।

তিনি করোনা নমুনা সংগ্রহে বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের এগিয়ে আসায় ধন্যবাদ জানান এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।এ ছাড়া করোনায় আক্রান্ত এলাকা লকডাউন করে তাদের ভালোভাবে চিকিৎসা, খোঁজ-খবর এবং প্রয়োজনীয় খাবার দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা বলেন মাশরাফী।নড়াইলে এখন পর্যন্ত ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের মতো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com