বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
খেতাব কেড়ে নেয়া যুদ্ধাপরাধের চেয়েও বড় অন্যায়: গয়েশ্বর

খেতাব কেড়ে নেয়া যুদ্ধাপরাধের চেয়েও বড় অন্যায়: গয়েশ্বর

নিজস্ব প্রতিনিধি :

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটার পর থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত হতে থাকে প্রেসক্লাবের সামনে। দলের সিনিয়র নেতাদের মধ্যে মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় সমাবেশে যোগ দেন। এছাড়া খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহানগরের বিভিন্ন থানা থেকে হাজির হন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দিয়েছেন দলটির সিনিয়র নেতারা।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিল হলে সেদিনই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব কেড়ে নেয়া হবে।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজপথের আন্দোলনে সমস্যার সমাধান আনতে হবে। জিয়ার খেতাব নিয়ে টানাটানি, তার খেতাব কেড়ে নেয়ার চিন্তাও যদি কেউ করে তাহলে তা যুদ্ধাপরাধীর চাইতেও বড় অন্যায় হবে। যুদ্ধ অস্ত্র ছাড়াও হয়, আর যুদ্ধ শুরু হলে অস্ত্র এমনি এমনিই আসবে। মুক্তিযুদ্ধের মতো যুদ্ধ করতে হবে। সেজন্য ১ মার্চ থেকেই আন্দোলনে যোগ দিতে হবে। সারাদেশে নেতাকর্মীদের ছড়িয়ে যেতে আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com