রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা

প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা

প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করাসহ নানা প্রতারণার অভিযোগে একটি চক্রের মূল হোতাকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল থেকে আটক করা হয় চক্রের মূল হোতা রুহুল আমিনকে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল প্রধানমন্ত্রী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের ছবি ব্যবহার করে www.bprimaryschool.orgনামে ভুয়া একটি ওয়েবসাইট খোলেন। সেখানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও শিক্ষক নিয়োগ দেয়ার কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

র‍্যাব বলছে, প্রতারণার মাধ্যমে সাধারণের কাছে কত টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। সংস্থাটি জানায়, মূলত ২০১৩ সাল থেকে ২০১৮ পর্যন্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রক্রিয়া স্থগিত রয়েছে। 

আটকের সময় রুহুলের কাছ থেকে ভুয়া সিলসহ জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, সিমকার্ড, মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব‌। র‌্যাব বলছে এ চক্রের মূল হোতা রুহুলের সাথে আরো অনেকে জড়িত আছে। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com