বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ

ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ

ডেস্ক নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে ফিলিস্তিনে। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি। জানা গেছে, ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনের একটি সড়কের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধুর নামে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৯ সালের ২৬ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়েছিল ফিলিস্তিন সরকার। সে সময় আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি এ কথা জানিয়েছিলেন। রাস্তাটির নামফলক উন্মোচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফিলিস্তিন সফরেরও আমন্ত্রণ জানানো হয় তখন।

বাংলাদেশসহ জাতিসংঘের ১৩৮ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখনও পায়নি ফিলিস্তিন।

ইসরাইল প্রতিষ্ঠার সময় মূল ভূখণ্ড দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তবে ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং তাদের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দিনে দিনে ধূসর হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com