বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঋষি কপূরের পরে রাজীব চলে গেলেন

ঋষি কপূরের পরে রাজীব চলে গেলেন

ডেস্ক নিউজ:

বছর পেরল না এখনও। কপূর পরিবারে আবার শোকের ছায়া। ঋষি কপূরের মৃত্যুর পর আচমকাই প্রয়াত হলেন ঋষির ভাই রাজীব কপূর। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘রাম তেরি গঙ্গা মৈলি’ খ্যাত অভিনেতা। বয়স হয়েছিল ৫৮ বছর।

সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে হাসপাতালে ছোটা হয়। কিন্তু পৌঁছনো মাত্র চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন বিখ্যাত অভিনেতা ঋষি কপূর। কিন্তু গত বছর তাঁর লড়াই শেষ হয়ে যায়। বলিউডকে শূন্য করে দিয়ে চলে যান তিনি। ফের সেই পরিবারের আর এক সদস্য চলে গেলেন পৃথিবী ছেড়ে।  

ঋষি কপূরের দাদা রণধীর কপূর সূত্রে এ খবর প্রকাশ পায়। তিনি জানিয়েছেন, অনেক চেষ্টা করেও রাজীব কপূরকে বাঁচানো গেল না। ভেঙে পড়েছেন রণধীর কপূর। এক বছরের মাথায় দুই ভাইকে হারালেন তিনি। অভিনেতার কথায়, ‘‘আমি আমার ছোট ভাইকে হারালাম। সে আর আমাদের মধ্যে নেই। চিকিসৎকরা চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু করা গেল না।’’

ঋষি কপূরের স্ত্রী অভিনেত্রী নীতু কপূর নেটমাধ্যমে রাজীব কপূরের একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। লিখেছেন, ‘আত্মার শান্তি হোক।’  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com