বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছোট ভাইকে অপহরণ করে কিডনি বিক্রির চেষ্টা, বড় ভাই গ্রেফতার

ছোট ভাইকে অপহরণ করে কিডনি বিক্রির চেষ্টা, বড় ভাই গ্রেফতার

ডেস্ক নিউজ:

ছোট ভাইকে অপহরণ করে কিডনি বিক্রি চেষ্টার অভিযোগে বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। অভিযুক্তের বাসায় পাওয়া একটি চিঠির সূত্র ধরে অপহরণ আর কিডনি বিক্রির বিষয়টি জানতে পারে তাদের পরিবার ও পুলিশ। এরপরেই পুলিশের কাছে ছুটে যান এই সহোদরের বাবা আবু তাহের। পরে থানায় মামলা বড় সন্তানের বিরুদ্ধে। 

গত এক সপ্তাহ আগের এই ঘটনার পর সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে ছোটভাই রায়হান এহসান রিহানকে (১০) উদ্ধার এবং বড় ভাই ফাহাদ এহসান তারেককে (২৮) কৌশলে আটক করে পুলিশ। এমন ঘটনা ঘটেছে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের জহির মিয়ার বাড়িতে। 

এদিকে পুলিশের হাতে উদ্ধার হওয়া চিঠিতে তারেক উল্লেখ করেন, আমি শুধু এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। আমি যেদিন কিডনি বিক্রি করে দিয়েছিলাম। ঠিক সেদিন থেকে আপনারা (বাবা-মা) আমাকে অবহেলা করতে শুরু করছেন। অথচ আপনাদের অত্যাচারে আমি নিজের অঙ্গ বিক্রি করতে বাধ্য হয়েছি। আপনারা আমার জীবনের সব শেষ করে দিয়েছেন। আমার স্ত্রী অন্যের বিছানা সঙ্গী, শুধু আপনাদের জন্য। আমার সন্তানের মুখ পর্যন্ত আমি আজও দেখি নাই। আমার জীবন নষ্ট করে আপনারা শান্তিতে থাকবেন। ভাবলেন কিভাবে। আমি এতদিন অপেক্ষা করেছি। আপনাদের হাতে সুযোগ থাকা সত্ত্বেও আপনারা আমার কোন ব্যবস্থা করে দেন নাই। আপনার সন্তান যেখানে বেকার সেখানে আপনারা হিন্দুর সন্তানকে ২০ লাখ টাকা দেন ব্যবসা করার জন্য। আপনাদের টাকা পয়সা মানুষের জন্য। আপনারা আপনাদের টাকা-পয়সা নিয়েই থাকেন। আমার কিডনি বিক্রির সময় যেমন কিছু করতে পারেন নাই। এবারও পারবেন না, আপনাদের ছোট ছেলের সময়।

মূলত তারেকের এই চিঠির সূত্র ধরেই হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন বাবা আবু তাহের। এর পরেই পুলিশ কৌশলে তারেককে ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে হাজীগঞ্জে নিয়ে আসেন এসআই মোশারফ হোসেন। 

এদিকে আটক তারেকের মা ফরিদা সুলতানা শিখা মুঠোফোনে জানান, আমার বড় ছেলে তার ছোট ভাইকে নিয়ে এমন ঘটনা করবে এটা আমি কল্পনাও করতে পারিনি।

পুলিশের হাতে আটক তারেক জানান, আমি আমার ছোট ভাইকে অপহরণ করেছি শুধুমাত্র টাকার জন্য। কিডনি বিক্রয়ের কথাটি চিঠিতে লিখে আমার মা-বাবাকে ভয় দেখিয়ে ছিলাম মাত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেন জানান, অপহরণকারীকে আটক করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে অপহৃত রিহানকে তার বাবা মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তারেক বেকার এবং একজন মাদকাসক্ত। মাদকের নেশায় বুদ হয়ে থাকা অবস্থায় তিনি ছোটভাইকে অপহরণ করেন। তাছাড়া এই মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তিনি অনেক আগে নিজের কিডনিও বিক্রি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com