মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এক ফ্রেমে জয়া- মিথিলা

এক ফ্রেমে জয়া- মিথিলা

ডেস্ক নিউজ:

এক সময় বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির প্রেমের গুজব ছড়িয়েছিল। পরবর্তীতে আরেক বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিলিথার সঙ্গে সংসার পাতেন সৃজিত। এ নিয়ে দুই অভিনেত্রীর মধ্যে ‘শীতল-দ্বন্দ্ব’ চলেছিল—এমন গুজব ছড়িয়েছে নানা মহলে।
তবে গতকাল ৫ ফেব্রুয়ারি, শুক্রবার কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে এক ফ্রেমে ধরা পড়েছেন মিথিলা ও জয়া।
মিথিলার ফেসবুক পেইজে পোস্ট করা ছবিতে দেখা যায়, বাংলাদেশি চিত্রতারকা রিয়াজের সেলফিতে একে একে দেখা যাচ্ছে সৃজিত মুখার্জি, রাফিয়াথ রশিদ মিথিলা, জাহিদ হাসান ও জয়া আহসানকে।
এর আগে সৃজিতের একাধিক ছবিতে অভিনয়ও করেন জয়া আহসান। সে সময়ই তাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তাদের সেই সম্পর্ক বেশিদূর এগোয়নি। সৃজিত সম্পর্ক পাতেন মিথিলার সঙ্গে। তাদের বিয়ের রিসেপশনে টলিপাড়ার বহু তারকাকে আমন্ত্রণ জানানো হলেও জয়াকে আমন্ত্রণই জানানো হয়নি। মিথিলার আপত্তিতেই নাকি জয়াকে নিমন্ত্রণ করা হয়নি—এমন গুজবও ছড়িয়েছে মিডিয়াপাড়ায়। তাদের সেই সম্পর্কের কথিত ‘তিক্ততা’ তবে বুঝি মিটলো?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com